AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শুক্রবার থেকে মিলবে বাসের আগাম টিকিট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:১২ পিএম, ৫ এপ্রিল, ২০২৩

শুক্রবার থেকে মিলবে বাসের আগাম টিকিট

আগামী শুক্রবার থেকে শুরু ঈদযাত্রার ১৬ থেকে ২১ এপ্রিলের বাসের আগাম টিকিট বিক্রি। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

 

শনিবার (২২ এপ্রিল) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ২১ এপ্রিল থেকে শুরু হবে ঈদের সরকারি ছুটি। আগামী ১৯ এপ্রিল বুধবার শবে করদের সরকারি ছুটি। সেই হিসেবে সবচেয়ে বেশি চাহিদা থাকবে ১৯ থেকে ২১ এপ্রিলের বাসের টিকিটের।

 

শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, গাবতলী এলাকা থেকে চলা উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের আগাম টিকিট বিক্রি করা হবে। তবে অনলাইনে আগে থেকেই আগাম টিকিট বিক্রি হচ্ছে। কাউন্টার থেকেও বিক্রি করা হচ্ছে। ৭ এপ্রিল থেকে কাউন্টারে শুধু ঈদের আগের কয়েকদিনের বাসের টিকিট দেওয়া হবে।

 

তবে মহাখালী টার্মিনাল থেকে চলা বাসের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। এই টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে টিকিট বিক্রি করা হয়। সায়েদাবাদ থেকে চলা চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট এলাকার বাসের টিকিট অনলাইনে ও কাউন্টারে আগাম পাওয়া যায়।

 

একুশে সংবাদ.কম/র.রি.প্র/জাহাঙ্গীর

Link copied!