AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টনসিলের ব্যথা যেভাবে দূর করবেন


Ekushey Sangbad
লাইফস্টাইল ডেস্ক
০১:১৬ এএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

টনসিলের ব্যথা যেভাবে দূর করবেন

ঠান্ডা লাগলে কারও কারও গলার ভিতরে প্রবল ব্যথার অনুভূতি হয়, তখন ঢোক গিলতে গেলে খুব কষ্ট হয়। এই ব্যথা সাধারণত টনসিলে ইনফেকশনের কারণে হয়ে থাকে। যে কোনও বয়সে, যে কোনও সময়ে  এই সমস্যা হতে পারে।

টনসিলে প্রবল ব্যথা হলে চিকিৎসকের পরামর্শে ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক খাওয়াদরকার। তবে ওষুধ না খেয়েও টনসিলের ব্যথা ঘরোয়া কিছু উপায়ে কমানো সম্ভব। যেমন-

লবণ পানি দিয়ে কুলিকুচি: সামান্য গলা ব্যথা শুরু হলে প্রথমেই হালকা গরম পানিতে লবণ দিয়ে কুলিকুচি করা প্রয়োজন। লবণ টনসিলের সংক্রমণ রোধ করে ব্যথা কমাতে সাহায্য করে। শুধু তাই নয়, হালকা গরম পানিতে লবণ দিয়ে দিয়ে কুচিকুলি করলে গলায় ব্যাকটেরিয়ার সংক্রমণও অনেকটাই কমে যায়।

আদা চা

এক কাপ পানিতে এক চামচ আদা কুচি আর দুইচামচ চা দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিন। দিনে অন্তত ২-৩ বার এটি পান করুন। আদায় থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফালামেন্টরি উপাদান টনসিলের সংক্রমণে বাধা দেয়। এর সঙ্গে সঙ্গে গলার ব্যথা কমিয়ে দিতেও এটি অত্যন্ত কার্যকরী।

মধু দিয়ে গ্ৰিন টি

এক কাপ গরম পানিতে আধা চামচ গ্ৰিন টি আর এক চামচ মধু দিয়ে ১০-১২ মিনিট ফুটিয়ে নিন। ধীরে ধীরে চুমুক দিয়ে ওই চা পান করুন। গ্ৰিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সব রকম ক্ষতিকর জীবাণু নির্মূল করে। দিনে ৩ থেকে ৪ কাপ এই মধু-চা খেলে উপকার পাবেন।


একুশে সংবাদ/ওজি

Link copied!