AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
জুলাই গণহত্যা

ফেরদৌস-শাওনসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:০০ পিএম, ২৬ জুলাই, ২০২৬

ফেরদৌস-শাওনসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)।

রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস এ অভিযোগপত্র জমা দেন।

অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন-চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, অভিনেতা সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জায়েদ খান, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, মোমিন মেহেদী, সোমা ইসলাম এবং সাংবাদিক আনিস আলমগীর।

অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা, উসকানি অথবা সংশ্লিষ্ট অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্তের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগটি দাখিল করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলো এখনও আদালতে প্রমাণিত হয়নি।

এ বিষয়ে সাংবাদিকদের আয়াস বলেন, বরাবরের মতোই জুলাই গণ–অভ্যুত্থানকে কটাক্ষ করছেন শান্তা ফারজানা, মোমিন মেহেদীসহ বেশ কিছু তারকা। অথচ ৫ আগস্টের দিনই হাসিনাসহ আওয়ামী লীগের পতন হয়েছিল।

আগামীতে আওয়ামী লীগ কোনোভাবে ফিরবে না। কিন্তু এই দোসররা মাঝে মাঝে আইনজীবী বা শিক্ষাবিদ হয়ে ফিরে আসার চেষ্টা করছেন। তবে সেটি আমরা হতে দেবো না।


একুশে সংবাদ/ওজি

Link copied!