দেশের প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার সরকারি প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২ জুলাই) এ-সংক্রান্ত একটি মামলার রায়ে আপিল বিভাগ নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথ উন্মুক্ত করে দেন। এর ফলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রমে আর কোনো আইনি জটিলতা থাকছে না।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
রায় ঘোষণার পর তিনি জানান, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দুপুর ২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন এবং রায়ের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।
এর আগে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানিয়েছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের দীর্ঘদিনের সংকট নিরসনে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আদালতের নির্দেশে সেই নিয়োগ কার্যক্রম স্থগিত ছিল। আপিল বিভাগের সর্বশেষ রায়ের ফলে সেই স্থগিতাদেশের আইনি বাধা দূর হলো।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

