AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাইব্যুনালে হাজির শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০১ এএম, ২৩ জুলাই, ২০২৬

ট্রাইব্যুনালে হাজির শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মেজর (অব.) মোজাফফর হোসেনকে, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বলে অভিযোগ থাকা মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়। এর ভিত্তিতেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো এবং জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন।

এর আগে, ২১ জুলাই প্রসিকিউশন মোজাফফর হোসেনের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করে।

উল্লেখ্য, প্রায় ৪৫ বছর আত্মগোপনে থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল ২১ জুলাই। সেদিন প্রসিকিউশন অতিরিক্ত দুই মাস সময়ের আবেদন জানায়। তবে মোজাফফর হোসেনের সঙ্গে তার যোগসাজশের অভিযোগের বিষয়টি সামনে আসায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেননি। এ কারণে তাকেও বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!