দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এ রিট আবেদন করেন।
রিটে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে। নাহিদ ইসলামের পক্ষে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী।
অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, চলতি সপ্তাহেই হাইকোর্টে রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুম এবং ১২ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

