AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাকসু নির্বাচন স্থগিতের চেয়ে হাইকোর্টে রিট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩৩ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৬

শাকসু নির্বাচন স্থগিতের চেয়ে হাইকোর্টে রিট

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। বিষয়টি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সব ধরনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনার আলোকে শাকসু নির্বাচন আয়োজন আইনসম্মত নয় বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে শাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারণার সময়সীমা ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। রোববার সকাল সোয়া ১০টার দিকে শাকসুর প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন দেশের সব নির্বাচন স্থগিত করায় শাকসু নির্বাচনের প্রচারণা কার্যক্রমে বিঘ্ন ঘটে। পরবর্তীতে ১৫ জানুয়ারি নির্বাচন কমিশন আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন আয়োজনের অনুমতি দেয়। এ কারণে প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে প্রচারণার সময় বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থীরা আজ রোববার রাত ৯টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। নির্বাচন আচরণবিধি অনুযায়ী সাধারণত ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ হওয়ার কথা থাকলেও, কয়েকজন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়ানো হয়েছে।

শাকসু নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!