চব্বিশের জুলাই-আগস্ট গণআন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কাছে এসব অভিযোগ জমা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, জুলাই-আগস্ট আন্দোলন চলাকালে মোহাম্মদপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় মোট ২৮ জনকে অভিযুক্ত করে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এ বিষয়ে আজই ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হবে।
অভিযুক্ত জাহাঙ্গীর কবির নানক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের সময়ে বস্ত্র ও পাটমন্ত্রীর দায়িত্বে ছিলেন। একই মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকেও আসামি করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

