একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের তফসিলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রিটে গত ১১ ডিসেম্বর প্রকাশিত ওই তফসিলের কার্যকারিতা স্থগিত করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। আবেদনে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনের বিষয়ে চলতি সপ্তাহেই বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই। ফলে এ ধরনের সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সংবিধানসম্মত নয়। তার মতে, নির্বাচন হতে পারে কেবল তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচিত সরকারের অধীনেই।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

