AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৩০ এএম, ১০ জুলাই, ২০২৬

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বৃহস্পতিবার (৯ জুলাই) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।

জর্ডানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, ইরান থেকে দেশটির আকাশসীমার দিকে ধেয়ে আসা আটটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত ও ভূপাতিত করেছে। প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ নিচে পড়লেও এতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে জর্ডান স্পষ্ট করে জানিয়েছে, কোনো পক্ষকেই তাদের আকাশসীমা লঙ্ঘনের সুযোগ দেওয়া হবে না।

অন্যদিকে আইআরজিসি দাবি করেছে, আজরাক এলাকায় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং একটি বিমান ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে। পাশাপাশি তারা সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র নতুন কোনো সামরিক অভিযান চালালে অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোও হামলার আওতায় আসতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানোর পর উভয় দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত রয়েছে।

জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি জানান, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশসীমার কাছে পৌঁছালে দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং সামরিক বাহিনী তা প্রতিহত করে। তিনি বলেন, গত ১১ জুনের পর এই প্রথম জর্ডান ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘোষণা দিল।

জর্ডানের আজরাক এলাকায় একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি রয়েছে, যা অতীতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-বিরোধী অভিযানে আন্তর্জাতিক বাহিনীর ব্যবহৃত হয়েছিল। তবে জর্ডান সরকার বরাবরই বলে আসছে, দেশটিতে কোনো স্থায়ী বিদেশি সামরিক ঘাঁটি নেই; বিভিন্ন দেশের সেনাসদস্যরা কেবল সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তির আওতায় সীমিত পরিসরে অবস্থান করছেন।

জর্ডান সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, চলমান আঞ্চলিক সংঘাত শুরুর পর থেকে এপ্রিলের শুরু পর্যন্ত ইরান থেকে দেশটির দিকে মোট ২৮১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে ২৬১টি প্রতিহত করা সম্ভব হয়েছে। ওই সময়ের হামলাগুলোতে ৩০ জন আহত হলেও তারা সবাই চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!