AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুদ্ধবিরতির পরই দক্ষিণ লেবাননে নতুন হামলা, নিহত ৫


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৩৩ পিএম, ২০ জুন, ২০২৬

যুদ্ধবিরতির পরই দক্ষিণ লেবাননে নতুন হামলা, নিহত ৫

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক দিনেরও কম সময়ের মধ্যে দক্ষিণ লেবাননে নতুন করে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২০ জুন) সকালের এসব হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ।

সংস্থাটির তথ্য অনুযায়ী, মধ্যরাতের পর নাবাতিয়েহ আল-ফাওকা এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। পরে সকালে আরাবসালিম শহরে আরেকটি হামলায় তিনজন নিহত হন। এছাড়া দেইর আল-জাহরানি ও দুয়েইর এলাকায় ড্রোন হামলায় আরও দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

এর আগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। পরে শুক্রবার বিকেলে উভয় পক্ষ নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন। তবে সর্বশেষ হামলার ঘটনায় সেই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, সংঘাতের পুনরুত্থান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাময়িক উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাকেও প্রভাবিত করতে পারে।

শুক্রবার হিজবুল্লাহর হামলায় দক্ষিণ লেবাননে চারজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির কঠোর প্রতিক্রিয়া জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লেবাননের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের আহ্বান জানান।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামো লক্ষ্য করে অভিযান চালিয়েছে। লেবাননের পক্ষের তথ্যমতে, ওই হামলাগুলোতে অন্তত ২৪ জন নিহত হন।

লেবাননের সরকারি হিসাব অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৩ হাজার ৯১২ জন নিহত, ১১ হাজার ৮৭৩ জন আহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

অন্যদিকে, দ্য জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৬ জন নিহত এবং ৭ হাজার ৬৯৩ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন সামরিক সদস্য এবং ২৩ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!