AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেষ মুহূর্তের গোলে নকআউট নিশ্চিত করল জার্মানি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:৩৯ এএম, ২১ জুন, ২০২৬

শেষ মুহূর্তের গোলে নকআউট নিশ্চিত করল জার্মানি

রুদ্ধশ্বাস এক লড়াইয়ে আইভোরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে জার্মানি। টরোন্টোর ম্যাচে দীর্ঘ সময় পিছিয়ে থাকার পর শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় তুলে নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল জার্মানদের। তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় গোলের দেখা পাচ্ছিল না তারা। ২৩তম মিনিটে কর্নার থেকে আলেক্সান্ডার পাভলোভিচের হেড জালে গেলেও গোলরক্ষকের ওপর ফাউলের কারণে সেটি বাতিল হয়।

এরপর ৩০তম মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় আইভোরি কোস্ট। বক্সের মধ্যে ফিরতি বল পেয়ে জোরালো শটে জার্মান জালে বল পাঠান ফ্রাঙ্ক কেসি। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতির পথে হাঁটে আফ্রিকার দলটি।

বিরতির আগে সমতায় ফিরেছিল জার্মানি। ফ্লোরিয়ান ভির্টজের পাস থেকে কাই হ্যাভার্টজ গোল করলেও ভিএআর পর্যালোচনায় দেখা যায়, আক্রমণ গড়ে ওঠার সময় জামাল মুসিয়ালার ফাউল ছিল। ফলে গোলটি বাতিল হয়।

দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা আরও বাড়ায় জার্মানি। কোচ জুলিয়ান নাগেলসমানের বদল কৌশলও কাজে আসে। ৬৮তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা নাদিয়েম আমিরির ক্রস থেকে ডেনিজ উনদাভ নিখুঁত ফিনিশে সমতাসূচক গোল করেন।

সমতায় ফেরার পর দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। ৮৯তম মিনিটে সিমন আদিংরার সামনে আইভোরি কোস্টকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি তিনি। অন্য প্রান্তে জার্মানির আক্রমণও দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা।

তবে নাটকীয়তা তখনও বাকি ছিল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ফেলিক্স এনমেচার পাস পেয়ে বক্সের ভেতর চমৎকার টার্ন নিয়ে জোরালো শটে বল জালে পাঠান ডেনিজ উনদাভ। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে জার্মানিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে জার্মান শিবির। গুরুত্বপূর্ণ এই জয়ে গ্রুপ ‘ই’ থেকে নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে ইউরোপের অন্যতম সফল দলটি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!