AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাম্প-সদৃশ মহিষে বিশ্বজুড়ে চমক


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:২২ পিএম, ২৩ মে, ২০২৬

ট্রাম্প-সদৃশ মহিষে বিশ্বজুড়ে চমক

নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মে পালন করা ধবল জাতের একটি মহিষ বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রা–এর সঙ্গে চেহারার মিল থাকায় মজার ছলে মহিষটির নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’।

৭০০ কেজি ওজনের এই মহিষটির সোনালি রঙের চুল ও মুখের গড়ন এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে, যা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।

বিষয়টি এবার নজর কেড়েছে ইরানেরও। রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের আনুষ্ঠানিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এই মহিষটির একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে ক্যাপশনে রসিকতা করে লেখা হয়েছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনায় মন খারাপ হয়ে গেছে বাংলাদেশি মহিষটির।’

ইরানি দূতাবাস তাদের ওই পোস্টে রুশ সংবাদমাধ্যম আরটির একটি প্রতিবেদনও যুক্ত করে দিয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করার পর থেকে মহিষটি নাকি খাওয়া-দাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে।

প্রভাবশালী গণমাধ্যম এএফপির প্রতিবেদনে ‘ট্রাম্প মহিষ’, যা জানা যাচ্ছে
এদিকে এই অদ্ভুতদর্শন মহিষটি দেখতে প্রতিদিন নারায়ণগঞ্জের ওই খামারে ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। দূর-দূরান্ত থেকে মানুষ এসে মহিষটির সঙ্গে ছবি ও ভিডিও তুলছেন।

মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার ছোট ভাই মহিষটির মাথার সোনালি চুল দেখে রসিকতা করে এই নাম রেখেছিল। নাম যা-ই হোক, মহিষটি কিন্তু খুব শান্ত স্বভাবের। সাধারণত অ্যালবিনো জাতের মহিষ শান্তই হয়, নিজে থেকে উত্তেজিত না করলে এরা সহজে রাগ করে না।’ 

খামার কর্তৃপক্ষ জানায়, ঈদুল আজহা সামনে রেখে মহিষটির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!