AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমিরাত উপকূলে জাহাজ জব্দ, ইরানের দিকে নেওয়ার অভিযোগ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:১০ পিএম, ১৪ মে, ২০২৬

আমিরাত উপকূলে জাহাজ জব্দ, ইরানের দিকে নেওয়ার অভিযোগ

হরমুজ প্রণালির কাছে সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে একটি জাহাজ জব্দ করেছে অজ্ঞাত ব্যক্তিরা। তারা জাহাজটি বর্তমানে ইরানের জলসীমার দিকে নিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানিয়েছে UK Maritime Trade Operations।

সংস্থাটি জানিয়েছে, আমিরাতের ফুজাইরাহ থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে নোঙর করা একটি জাহাজ অজ্ঞাত ব্যক্তিরা জব্দ করেছে এবং সেটি ইরানের জলসীমার দিকে নেওয়া হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর এবং সর্বশেষ যুদ্ধবিরতি কার্যকরের পর হরমুজ প্রণালিতে একাধিক জাহাজ হামলার শিকার হয়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। অপরদিকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করেছে।

যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০ শতাংশ হরমুজ দিয়ে পরিবহন করা হতো।

গত রোববার দক্ষিণ কোরিয়া জানায় হরমুজে তাদের একটি কার্গো জাহাজে হামলা হয়েছে। কাতার পরবর্তীতে জানায়, আমিরাত থেকে তাদের জলসীমায় জাহাজটি আসছিল। তখন এতে ড্রোন হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ আগে হরমুজে একট অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন। তার লক্ষ্য ছিল শক্তি প্রয়োগের মাধ্যমে হরমুজে জাহাজ চালাবেন। তবে সৌদি আরব ও বাহরাইন তাদের আকাশসীমা ও ঘাঁটি মার্কিন সেনাদের জন্য বন্ধ করে দেয়। এতে ট্রাম্পকে তার অভিযান থেকে পিছিয়ে যেতে হয়।

ট্রাম্প অবশ্য ওই সময় দাবি করেছিলেন ইরানিদের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি অভিযান স্থগিত করেছেন। সূত্র: এএফপি

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!