AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতে শক্তিশালী ঝড় ও বৃষ্টিতে প্রাণ গেল ৩৩ জনের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৫২ এএম, ১৪ মে, ২০২৬

ভারতে শক্তিশালী ঝড় ও বৃষ্টিতে প্রাণ গেল ৩৩ জনের

ভারতের উত্তরপ্রদেশে শক্তিশালী ঝড় ও ভারী বৃষ্টিতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগে রাজ্যের কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

বুধবার (১৩ মে) ভাদোহী, ফতেহপুর, বুধাউনসহ বিভিন্ন জেলায় এসব হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ভাদোহী জেলায়, যেখানে ১৬ জন মারা গেছেন। এছাড়া ফতেহপুরে ৯ জন এবং বুধাউনে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ত্রাণ কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা চলছে।

ভাদোহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার বলেন, ঝড়ের কারণে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে এবং ঘরবাড়ির ক্ষতি হয়েছে। এছাড়া মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় উদ্ধার কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ভাদোহীতে পৃথক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ছয়জন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ফতেহপুরে নিহত হয়েছেন ৯ জন এবং আহত হয়েছেন অন্তত ১৬ জন। এর মধ্যে খাগা তেহসিল এলাকায় আটজনের মৃত্যু হয়েছে, যাদের পাঁচজন নারী। এছাড়া সদর তেহসিলে বাড়ির দেয়াল ধসে এক নারীর প্রাণহানি ঘটে।

প্রবল বৃষ্টি ও ঝড়ে ফসল ও গবাদিপশুরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সূত্র: এনডিটিভি

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!