AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘আত্মরক্ষায় গুলি’-বিএসএফের দাবি


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৫০ এএম, ১০ মে, ২০২৬

‘আত্মরক্ষায় গুলি’-বিএসএফের দাবি

ভারতের ত্রিপুরা সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৯ মে) বাহিনীটির দাবি, নিহতরা চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং আত্মরক্ষার প্রয়োজনেই সদস্যরা গুলি চালান। বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। 

এর আগে গত শুক্রবার (৮ মে) গভীর রাতে ত্রিপুরার সেপাহিজালা জেলার কমলাসাগর সীমান্ত ফাঁড়ি সংলগ্ন নবীনপাড়া ও বঙ্গবন্ধের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। কাঁটাতারের এপারে বাংলাদেশের অংশটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্ত।

নিহত ব্যক্তিরা হলেন, মো. মোরসালিন (২০) ও নবীন হোসেন (৪০)।  মোরসালিন স্থানীয় একটি কলেজের ছাত্র বলে জানা গেছে। 

বিএসএফের দাবি অনুযায়ী, শুক্রবার রাতে কমলাসাগর সীমান্ত ফাঁড়ি সংলগ্ন নবীনপাড়া ও বঙ্গবন্ধের মধ্যবর্তী এলাকায় ১০ থেকে ১৫ জনের একটি দল পণ্য আদান-প্রদান করছিল। ওই সময় বিএসএফ সদস্যরা তাদের বাধা দিলে তারা টহল দলের ওপর ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা গুলি চালালে দুজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

ভারতীয় পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলেই নিহতদের মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় পুলিশের দাবি, মৃত্যুর আগে ওই দুই ব্যক্তি নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দিয়েছিলেন। ভারতীয় পুলিশ এখন এই ঘটনায় সীমান্তের ভারতীয় অংশের কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে।

এদিকে, সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় কসবা ও সংলগ্ন সীমান্ত এলাকায় উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। বিজিবির পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!