AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৩০ পিএম, ৪ মে, ২০২৬

আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা

সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (৪ মে) বিকেলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরান থেকে আসা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ ড্রোনগুলো প্রতিহত করতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

এই হামলার ফলে দেশটির ফুজাইরাহ আমিরাতে একটি তেলের স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফুজাইরাহ মিডিয়া অফিস থেকে জানানো হয়েছে, ইরানের একটি ড্রোন আঘাত হানার পর সেখানে আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আগুন নেভাতে দ্রুত সিভিল ডিফেন্স বা ফায়ার সার্ভিসের দল মোতায়েন করা হয়েছে।

এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কড়া তৎপরতা চালানো হলেও ইরানের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা নতুন করে অস্থিরতা তৈরি করেছে। সূত্র: আলজাজিরা।

 

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!