AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানের আশপাশের দেশে থাকা মার্কিন সেনাদের সরে যাওয়ার শর্ত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১৬ এএম, ৩ মে, ২০২৬

ইরানের আশপাশের দেশে থাকা মার্কিন সেনাদের সরে যাওয়ার শর্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে নতুন করে সংশোধিত প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, প্রস্তাবনায় ১৪টি শর্ত উত্থাপন করেছে তেহরান।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব শর্তের মধ্যে অন্যতম হলো—ইরানের পার্শ্ববর্তী দেশগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। এছাড়া অঞ্চলজুড়ে সামরিক তৎপরতা বন্ধের আহ্বানও জানানো হয়েছে।

ইরানের প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ উদ্যোগ থেকে ইতিবাচক ফল আসবে কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের মধ্যস্থতায় এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। এতে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সংঘাত বন্ধের কথাও উল্লেখ রয়েছে।

খবরে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান তা কমিয়ে ৩০ দিনের মধ্যে সমাধানের ওপর জোর দিচ্ছে। একই সঙ্গে কেবল যুদ্ধবিরতি নয়, স্থায়ীভাবে সংঘাত বন্ধের বিষয়টি গুরুত্ব দিচ্ছে তেহরান।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফা প্রস্তাবের জবাবে ইরান ১৪ দফা প্রস্তাব দেয়। এতে ভবিষ্যতে সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, জব্দকৃত সম্পদ ফেরত দেওয়া, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে নতুন ব্যবস্থাপনা চালুর বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, “এই প্রস্তাবের মূল উদ্দেশ্য যুদ্ধ বন্ধ করা। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের—তারা কূটনৈতিক সমাধানের পথে এগোবে, নাকি সংঘাত অব্যাহত রাখবে।”

সূত্র: তাসনিম নিউজ

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!