AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৩৫ পিএম, ১১ এপ্রিল, ২০২৬

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র

বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র—এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ইরানের এক কর্মকর্তার বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আসন্ন আলোচনার আগে এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘সদিচ্ছার ইঙ্গিত’ হিসেবে দেখা হচ্ছে।

ওই কর্মকর্তা জানান, সম্পদ মুক্তির বিষয়টি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার শর্তের সঙ্গে যুক্ত। অর্থাৎ ইরান যদি এই গুরুত্বপূর্ণ নৌপথে বাধাহীন নৌ চলাচল নিশ্চিত করে, তবে জব্দকৃত অর্থ ছাড়ে যুক্তরাষ্ট্র এগোতে পারে।

এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় উল্লেখ করেন, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ এবং জব্দ সম্পদ মুক্তির অগ্রগতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা হবে না।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন দেশে আটকে রয়েছে, যা দীর্ঘদিন ধরে দুই দেশের বিরোধের অন্যতম প্রধান ইস্যু।

এদিকে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও তা এখনও নাজুক অবস্থায় রয়েছে। বিশ্লেষকদের মতে, জব্দ সম্পদ মুক্তির এই সম্ভাব্য উদ্যোগ দুই দেশের চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

 

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!