AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:১২ এএম, ৮ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এ তথ্য জানান।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গুতেরেস সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের দায়িত্ব পালন এবং যুদ্ধবিরতির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে স্থায়ী ও টেকসই শান্তির পথ তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, বেসামরিক মানুষের জীবন রক্ষা এবং মানবিক সংকট কমাতে দ্রুত সংঘাত বন্ধ করা জরুরি।

এদিকে ডুজারিক জানান, জাতিসংঘ মহাসচিবের ব্যক্তিগত দূত জঁ আর্নল্ট ইতোমধ্যে ওই অঞ্চলে অবস্থান করছেন এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নিতে কাজ করছেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!