AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২ ‘গাদ্দার’কে ফাঁসি দিল ইরান


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:০২ পিএম, ৫ এপ্রিল, ২০২৬

২ ‘গাদ্দার’কে ফাঁসি দিল ইরান

ইরানে রাষ্ট্রদ্রোহ ও সামরিক স্থাপনায় হামলার অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) তেহরান প্রশাসন তাদের ফাঁসিতে ঝুলিয়ে এই দণ্ড কার্যকর করে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ।

ফাঁসি কার্যকর হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ আমিন বিগলারি ও শাহিন ওয়াহিদিপারস্ত। ইরানি কর্তৃপক্ষ তাদের ‘শত্রু এজেন্ট’ ও রাষ্ট্রদ্রোহী হিসেবে অভিযুক্ত করে আসছিল।

সরকারি অভিযোগ অনুযায়ী, গত জানুয়ারিতে দেশব্যাপী সরকারবিরোধী আন্দোলনের সময় তারা তেহরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় সশস্ত্র হামলা চালায় এবং অস্ত্রাগার দখলের চেষ্টা করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের অভিযোগও আনা হয়। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, তীব্র অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে গত জানুয়ারিতে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা পরে সহিংস সংঘাতে রূপ নেয়। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মতে, ওই সময়ের সহিংসতায় বহু মানুষের প্রাণহানি ঘটে।

এদিকে, মানবাধিকার সংস্থাগুলো ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি আরও কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকরের আশঙ্কার কথা জানিয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!