AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২৯


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:১৫ এএম, ১ এপ্রিল, ২০২৬

রাশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২৯

রাশিয়ার ক্রিমিয়ায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা তাস।

প্রতিবেদনে বলা হয়, কৃষ্ণ সাগরের কাছে ক্রিমিয়ার একটি পাহাড়ি এলাকায় এএন-২৬ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। এতে থাকা ছয়জন ক্রু সদস্য এবং ২৩ জন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় কেউ বেঁচে আছেন—এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মস্কো সময় ৩১ মার্চ রাত ৮টার দিকে বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়। এটি পূর্বনির্ধারিত রুটে একটি নিয়মিত ফ্লাইটে ছিল।

তবে বিমানে মোট আরোহীর সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

বার্তাসংস্থা আরআইএ’র তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, এএন-২৬ মডেলের সামরিক পরিবহন বিমান ১৯৬০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে। অতীতে বিভিন্ন দেশে এই মডেলের একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

সূত্র: এএফপি

 

একুশে সংবাদ/এ.জে
 

Link copied!