AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হরমুজে বাণিজ্য রক্ষায় টাস্ক ফোর্স গঠন করবে জাতিসংঘ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৩:৫৬ পিএম, ২৮ মার্চ, ২০২৬

হরমুজে বাণিজ্য রক্ষায় টাস্ক ফোর্স গঠন করবে জাতিসংঘ

হরমুজ প্রণালির মাধ্যমে বৈশ্বিক বাণিজ্য প্রবাহ অব্যাহত রাখতে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। সংস্থাটি সতর্ক করে বলেছে, ইরানকে ঘিরে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে খাদ্য ও মানবিক সংকট আরও তীব্র হতে পারে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি বলেন, আন্ডার-সেক্রেটারি-জেনারেল হোর্হে মোরেইরা দা সিল্ভার নেতৃত্বে এই টাস্কফোর্স গঠন করা হচ্ছে।

দুজারিকের ভাষ্য অনুযায়ী, টাস্কফোর্সটি ইউক্রেনের ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ এবং গাজায় পরিচালিত জাতিসংঘের মানবিক সহায়তা ব্যবস্থার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে এবং তাদের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং সারের দাম বৃদ্ধির কারণে ঝুঁকিপূর্ণ দেশগুলোতে খাদ্য মূল্য আরও বাড়তে পারে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির আশঙ্কা, সংঘাত জুন পর্যন্ত চললে কয়েক কোটি মানুষ তীব্র খাদ্যসংকটে পড়তে পারে।

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি ঘিরে অস্থিতিশীলতা বাড়তে থাকায় এ উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!