AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন-গাড়ি সংঘর্ষ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:০৭ পিএম, ২৩ মার্চ, ২০২৬

নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন-গাড়ি সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার একটি প্লেনের সঙ্গে রানওয়েতে থাকা গাড়ির সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খবরে বলা হয়েছে, কানাডার মন্ট্রিয়াল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের একটি সিআরজে-৯০০ মডেলের বিমান রানওয়েতে নামার পর একটি ফায়ার ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাটি স্থানীয় সময় রাত প্রায় ১১টা ৪০ মিনিটের দিকে ঘটে।

দুর্ঘটনার পরপরই বিমানবন্দরে উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে বিমানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে কাত হয়ে থাকতে দেখা যায়। তবে এ সব ভিডিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, সংঘর্ষে চারজন দমকলকর্মী গুরুতর আহত হয়েছেন। তারা পোর্ট অথরিটি পুলিশ বিভাগের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

বিমানে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন, তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। এদিকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জরুরি পরিস্থিতির কারণে বিমানবন্দরটিতে ‘গ্রাউন্ড স্টপ’ জারি করেছে। ফলে সব আগত ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া বা পূর্ববর্তী গন্তব্যে ফেরত পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার মধ্যে বিমানটি গেটের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!