AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লেবানন ফ্রন্টে শান্তি, ইরানকে কৃতিত্ব হিজবুল্লাহর


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৫৬ পিএম, ১৬ জুন, ২০২৬

লেবানন ফ্রন্টে শান্তি, ইরানকে কৃতিত্ব হিজবুল্লাহর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা ও সমঝোতার প্রেক্ষাপটে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে ইসরাইলের সামরিক অভিযান বন্ধে ভূমিকা রাখার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

হিজবুল্লাহর সাধারণ সম্পাদক নাঈম কাসেম তেহরানে ইরানের পার্লামেন্ট স্পিকার গালিবাফের কাছে পাঠানো এক বিশেষ চিঠিতে এই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নাঈম কাসেম উল্লেখ করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তির প্রথম এবং সবচেয়ে মৌলিক শর্ত হিসেবেই ইসরাইল লেবাননসহ সব ফ্রন্টে তাদের সামরিক অভিযান বন্ধ করতে বাধ্য হয়েছে।

হিজবুল্লাহ প্রধান তার চিঠিতে ইরানের দীর্ঘদিনের সমর্থনের প্রশংসা করে বলেন, ইরান সব সময় হিজবুল্লাহ, প্রতিরোধ যোদ্ধা এবং লেবাননের জনগণকে সবকিছু উজাড় করে দিয়েছে, কিন্তু বিনিময়ে নিজেরা কিছুই নেয়নি। ইরান লেবাননকে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছে এবং নিজেদের ভূমি মুক্ত করার পাশাপাশি সমাজের ক্ষত নিরাময় ও পুনর্গঠনে শক্তি জুগিয়েছে।

বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরাইলি বোমা হামলার জবাবে ইরান যেভাবে সরাসরি জায়নবাদী সত্তার ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সেই সাহসিকতার কথাও তিনি চিঠিতে স্মরণ করেন। ব্যাপক ত্যাগ ও যুদ্ধের হুমকি মাথায় নিয়ে লেবাননের পাশে দাঁড়ানোর জন্য ইরানকে গর্ব ও সম্মানের প্রতীক হিসেবে অভিহিত করেন নাঈম কাসেম। সূত্র: আল-জাজিরা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!