AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:০৮ পিএম, ২২ মার্চ, ২০২৬

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৭

কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৭ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।

আজ রবিবার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাতার ও তুরস্ক।

কাতার ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কারিগরি ত্রুটির কারণে সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। কাতারের ভাষ্য অনুযায়ী, `এটি নিয়মিত দায়িত্ব` পালনকালে ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন কাতারের সশস্ত্র বাহিনীর চার সদস্য, কাতার-তুরস্ক যৌথ বাহিনীর একজন সদস্য এবং দুইজন প্রযুক্তিবিদ।

এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিদ্যমান চুক্তি ও পরিকল্পনার আওতায় তুরস্ক ও কাতারের মধ্যে সামরিক সহযোগিতা ও সমন্বয় কার্যক্রম অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!