AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৪৬ পিএম, ২৫ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি বাহিনীর পেশাদারিত্ব এবং সক্ষমতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে নৌবাহিনীর উন্নয়ন ও কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!