AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
০৪:৫৮ পিএম, ২৫ জুলাই, ২০২৬

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

এআই তৈরি প্রতীকী ছবি

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চামটা বেদেপল্লী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার সিন্দায়াঘাট এলাকার অচিন্ত্য কুন্ডু (২৫), মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব নাগরদি গ্রামের উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের ফয়সাল ব্যাপারী (২০)।

গোপালগঞ্জ সদর থানার বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শামীম আল মামুন জানান, অচিন্ত্য কুন্ডু ও উজ্জ্বল বাড়ৈ একটি মোটরসাইকেলে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই অচিন্ত্য কুন্ডুর মৃত্যু হয়। গুরুতর আহত হন উজ্জ্বল বাড়ৈ ও ফয়সাল ব্যাপারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পরে উন্নত চিকিৎসার জন্য ফয়সাল ব্যাপারীকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে চিকিৎসাধীন অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান উজ্জ্বল বাড়ৈ।

পুলিশ জানায়, শনিবার ময়নাতদন্ত শেষে তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!