AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:১৪ পিএম, ১৯ মার্চ, ২০২৬

ঈদের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

মালয়েশিয়ায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় টেলিভিশনে প্রচারিত এক ঘোষণায় দেশটির রুলার্স সিলের রক্ষক সাইয়েদ দানিয়াল আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, রুলার্স কনফারেন্সের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত ২৯টি স্থানে চাঁদ দেখার চেষ্টা করা হলেও কোথাও নতুন চাঁদের দেখা মেলেনি।

এর প্রেক্ষিতে শনিবারকে ঈদুল ফিতরের দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, মালয়েশিয়ায় মুসলমানরা গত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রমজানের রোজা পালন শুরু করেন এবং ৩০ দিন পূর্ণ হওয়ার পর ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।

ঈদ উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নাগরিকদের জন্য অতিরিক্ত সুবিধার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ঈদ শনিবার হওয়ায় পরদিন রোববারও অতিরিক্ত সরকারি ছুটি থাকবে।

এছাড়া ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে নির্দিষ্ট সময়ের জন্য সড়ক টোল ফিতে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে, যা উৎসবকালীন যাতায়াতকে সহজ করবে বলে মনে করা হচ্ছে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!