AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানের হামলায় কুয়েতে আহত ৩৮ মার্কিন সেনা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:২৬ এএম, ১২ মার্চ, ২০২৬

ইরানের হামলায় কুয়েতে আহত ৩৮ মার্কিন সেনা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের মধ্যে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩৮ জন মার্কিন সেনা আহত হয়েছেন। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর ১২ দিনের মধ্যে এসব হামলায় আহত হয়ে ৩০ জনের বেশি মার্কিন সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অনেকেই মস্তিষ্কে আঘাত (ব্রেইন ট্রমা), আগুনে পোড়া এবং শার্পনেলের আঘাতে আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে একজন সেনার একটি পা কেটে ফেলতে হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহতদের মধ্যে ১৩ জনকে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে একজন টেক্সাস অঙ্গরাজ্যের ব্রুক আর্মি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছেন। এছাড়া ১২ জন ওয়াশিংটনের কাছে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। বাকি ২৫ জন জার্মানির ল্যান্ডস্টুল রিজিওনাল মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, আহত ৩৮ সেনার মধ্যে কমপক্ষে পাঁচজনের অবস্থা গুরুতর।

কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে ক্যাম্প আরিফজান, আলী আল সালেম বিমানঘাঁটি এবং ক্যাম্প বুহেরিং উল্লেখযোগ্য। এসব ঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটির পাশাপাশি কুয়েতেও একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যদিও বেশিরভাগ হামলা প্রতিহত করা হয়েছে, তবু কিছু হামলা প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র সিন পার্নেল জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে প্রায় ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছেন।

সূত্র: সিবিএস, আনাদোলু এজেন্সি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!