AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন সেনাদের অবস্থানরত হোটেলে ইরানের ড্রোন হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৩৪ পিএম, ১০ মার্চ, ২০২৬

মার্কিন সেনাদের অবস্থানরত হোটেলে ইরানের ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে বাহরাইনে মার্কিন সেনাদের অবস্থান করা একটি হোটেলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। সংঘাতের ১১তম দিনে এ হামলার ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) তেহরান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের একটি নির্দিষ্ট হোটেলকে লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছে। তেহরানের দাবি, ওই স্থাপনাটি মার্কিন সামরিক কর্মকর্তাদের অস্থায়ী আবাসন বা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

তবে হামলার ফলে কোনো মার্কিন সেনা হতাহত হয়েছেন কি না বা হোটেলের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা বাহরাইন সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ করছে। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার ঘটনার প্রতিক্রিয়ায় তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সম্পর্কিত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!