AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:৫৫ এএম, ৫ মার্চ, ২০২৬

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষাপটে ভারত তাদের অবস্থান স্পষ্ট করেছে। নয়াদিল্লি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে ভারতীয় বন্দর বা ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি টেলিভিশন চ্যানেলের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। এতে বলা হয়, ভারতীয় বন্দর মার্কিন নৌবাহিনী ব্যবহার করছে—এমন তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

এর আগে কট্টর ডানপন্থী মার্কিন টেলিভিশন চ্যানেল ‘ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক’-এ যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা সচিবের উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর দাবি করেন, চলমান সংঘাতের মধ্যে মার্কিন নৌজাহাজ ভারতীয় বন্দর ব্যবহার করতে পারে। এই দাবির পরই ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের বিভ্রান্তিকর ও বানোয়াট মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ভুল বার্তা ছড়াতে পারে। বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়।

ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে যখন পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে, ঠিক সেই সময় শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ইরানি যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিন হামলার ঘটনাও আন্তর্জাতিকভাবে আলোচিত হচ্ছে। উল্লেখ্য, হামলার শিকার ওই ইরানি জাহাজটি ভারতের আয়োজিত একটি সামরিক মহড়া শেষে নিজ দেশে ফেরার পথে ছিল।

বিশ্লেষকদের মতে, এই অবস্থানের মাধ্যমে ভারত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা ইরানবিরোধী সামরিক সংঘাতে সরাসরি যুক্ত হতে আগ্রহী নয় এবং কোনো পক্ষকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

সূত্র: আলজাজিরা

Link copied!