AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৪৮ পিএম, ৪ মার্চ, ২০২৬

সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরায় অবস্থিত সৌদি আরামকোর একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (৪ মার্চ) ভোরের দিকে এই হামলা চালানো হয়, যার পেছনে ইরানের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

হামলা সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে ব্যবহৃত সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগার এলাকায় একটি ড্রোন আঘাত হানে। শোধনাগারটি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর পরিচালনায় রয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে হামলাটি ড্রোনের মাধ্যমে চালানো হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এর আগে সোমবারও একই শোধনাগার লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। সেসময় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে শোধনাগার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার পর সাময়িকভাবে শোধনাগারটির কার্যক্রম বন্ধ রাখা হয়। তার রেশ কাটতে না কাটতেই নতুন করে আবার হামলার ঘটনা ঘটল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!