AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর



বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুবায়ের হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ভোগাইল বগাদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের হোসেন ওই গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়িতে টাইলস বসানোর কাজ দেখছিলেন জুবায়ের। এ সময় অসাবধানতাবশত ঘরের প্লেনশিটের তৈরি দরজার সঙ্গে লেগে থাকা একটি লিকেজযুক্ত (ত্রুটিপূর্ণ) বৈদ্যুতিক তার স্পর্শ করেন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!