AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরাকে মার্কিন সেনা অবস্থানকারী হোটেলে ড্রোন হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:১৮ পিএম, ৩ মার্চ, ২০২৬

ইরাকে মার্কিন সেনা অবস্থানকারী হোটেলে ড্রোন হামলা

ইরাকের উত্তরাঞ্চলের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী ইরবিলে মার্কিন সেনা অবস্থানকারী একটি হোটেলে হামলার দাবি করেছে শিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’।

ইরান সীমান্তবর্তী ইরবিলে এই হামলার ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। গোষ্ঠীটি দাবি করেছে, তারা ড্রোন ব্যবহার করে ওই হোটেল লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছিলেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইরাকি সংবাদ সংস্থা নায়া প্রকাশিত একটি ভিডিওতে ইরবিলের একটি ভবনে আগুন জ্বলতে দেখা গেছে। পোস্টে দাবি করা হয়, ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ দখলদার শক্তির ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!