AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইরানের হামলায় কাঁপছে কুয়েত ও আরব আমিরাত, নিহত ৪


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৭:৫৬ পিএম, ১ মার্চ, ২০২৬

ইরানের হামলায় কাঁপছে কুয়েত ও আরব আমিরাত, নিহত ৪

মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান পাল্টা হামলা চালাচ্ছে। এসব হামলায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হতাহতের খবর পাওয়া গেছে।

রোববার (১ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় তিনজন নিহত এবং ৫৮ জন হালকা আহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছে। খবর দিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতির কারণে’ একজন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। হতাহতদের আল-আদান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া বাহরাইনের একটি ফাইভ-স্টার হোটেল কমপ্লেক্সেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এদিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলের বেইত শেমেশ শহরে অন্তত ৮ জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই শহরের হামলার তথ্য নিশ্চিত করেছে একটি জরুরি চিকিৎসা সেবা সংস্থা। সংস্থার মুখপাত্র জাকি হেলার জানিয়েছেন, সরাসরি আঘাতে চারজন নিহত হয়েছেন। তবে বার্তা সংস্থা রয়টার্স ছয়জন এবং আল জাজিরা আটজন নিহত হওয়ার খবর দিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য টিম ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে, যেখানে হাজার হাজার ব্রিটিশ সেনা অবস্থান করছেন, জানিয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!