AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ১৪৮ শিক্ষার্থী নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:০০ এএম, ১ মার্চ, ২০২৬

ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ১৪৮ শিক্ষার্থী নিহত

ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় অন্তত ১৪৮ জন ছাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) চালানো এই হামলাকে স্থানীয় কর্তৃপক্ষ ‘বর্বর ও মানবতাবিরোধী’ হিসেবে আখ্যা দিয়েছে।

রোববার (১ মার্চ) মিনাব শহরের গভর্নর নিহত শিক্ষার্থীদের স্মরণে এক দিনের শোক ঘোষণা করেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ধ্বংসপ্রাপ্ত স্কুল ভবনের ভেতরে মেঝেতে সারিবদ্ধভাবে রাখা রয়েছে একাধিক মরদেহের ব্যাগ।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের লামের্দ প্রদেশে একটি জিমনেশিয়ামেও ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা চালানো হয়েছে। ওই হামলায় অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

স্থানীয় এক স্বাস্থ্যকর্মীর বরাতে ইরনা জানায়, জিমনেশিয়ামে নিহতদের অধিকাংশই শিশু। এ ঘটনায় আরও প্রায় ৯৫ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

ইরানের বিভিন্ন শহরে একের পর এক বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং উদ্ধার কার্যক্রম এখনো চলমান রয়েছে।

সূত্র: আইআরআইবি, ইরনা

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!