AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসরায়েলি হামলায় ইরানে ৫ শিক্ষার্থী নিহত


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:২৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

ইসরায়েলি হামলায় ইরানে ৫ শিক্ষার্থী নিহত

ইসরায়েলি হামলায় ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্যের বরাতে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার সময় বিদ্যালয় ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র বা বিমান থেকে আঘাত হানে বলে জানানো হয়েছে। এতে ঘটনাস্থলেই পাঁচ শিক্ষার্থীর মৃত্যু হয়।

সংবাদ সংস্থাটি জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত অন্য কোনো আহতের তথ্য পাওয়া যায়নি। হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, এ ঘটনার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে স্কুলে হামলার এই খবর নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সূত্র: আল-জাজিরা

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!