AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন করে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান ও আফগানিস্তানের


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৫:৫২ এএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন করে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান ও আফগানিস্তানের

পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আবারও নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান প্রশাসন। পাকিস্তান দিক থেকে পুনরায় হামলা চালানো হয়েছে বলে আফগান কর্মকর্তারা বিবিসিকে নিশ্চিত করেছেন।

শুক্রবার সন্ধ্যায় তালেবান সরকারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মানসুরি কর্পসের মুখপাত্র আব্দুল হক ফিদা জানান, ইফতারের বিরতির পর খোস্ত ও ট্যাঙ্ক সংলগ্ন এলাকায় আবারও সামরিক অভিযান শুরু হয় এবং সেখানে তীব্র লড়াই চলছে।

এর আগে খোস্ত প্রদেশের গভর্নরের মুখপাত্র মুস্তাগফার গুরবাজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সীমান্তে নতুন করে সংঘাত শুরুর তথ্য জানান।

তিনি বলেন, খোস্তের জাজাই ময়দান এলাকা এবং আলিশার ও তেরেজ জেলার সীমান্তবর্তী পাকিস্তানি সামরিক অবস্থান লক্ষ্য করে আফগান বাহিনী পাল্টা হামলা শুরু করেছে।

এ বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!