AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

২২৮ তালেবান সদস্য নিহতের দাবি পাকিস্তানের, আহত তিন শতাধিক


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৪:১৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

২২৮ তালেবান সদস্য নিহতের দাবি পাকিস্তানের, আহত তিন শতাধিক

আফগানিস্তানে পরিচালিত সাম্প্রতিক সামরিক অভিযানে ২২৮ জন তালেবান সদস্য নিহত এবং অন্তত ৩১৪ জন আহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে জানান, ‘অপারেশন গজব লিল–হক’-এর আওতায় তালেবানের ৭৪টি কমান্ড পোস্ট ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ১৮ জনকে আটক করা হয়েছে বলেও দাবি করা হয়।

এর আগে একই দিন সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি জানান, অভিযানে ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে।

এদিকে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, তালেবানের পাল্টা হামলায় দেশটির অন্তত ২৭ জন আহত হয়েছে। তবে তালেবান সরকারের দাবি, তাদের আটজন যোদ্ধা নিহত এবং ১১ জন আহত হয়েছে।

অন্যদিকে আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, পাকিস্তানে চালানো হামলায় ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। কাবুলের পক্ষ থেকে বলা হয়েছে, গত বুধবার ডুরান্ড লাইন বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালানো হয়।

কয়েক মাসের টানাপোড়েনের পর আবারও সংঘাতে জড়িয়েছে প্রতিবেশী দুই দেশ আফগানিস্তান ও পাকিস্তান। গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানি বাহিনীর হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হন বলে জানিয়েছে আফগানিস্তানে জাতিসংঘের মিশন।

তবে ইসলামাবাদের দাবি, ওই অভিযানে ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। বিপরীতে কাবুল জানিয়েছে, নিহতের সংখ্যা ১৮ জন।

এর জবাবে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক অবস্থানে হামলা চালায়। এতে দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানায় ইসলামাবাদ।

এরপরই রাতের বেলা আফগানিস্তানের রাজধানী কাবুল ও কান্দাহার শহরে নতুন করে হামলা চালায় পাকিস্তান। এ ঘটনার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ শুরুর ঘোষণা দেন।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!