কলম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তবর্তী এলাকায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির একজন পার্লামেন্ট সদস্য, একজন নির্বাচনী প্রার্থী এবং দুইজন ক্রু সদস্য রয়েছেন। কলম্বিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ তথ্য জানায়।
স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ওকানার উদ্দেশে যাত্রা করা বিমানটি অবতরণের ঠিক আগে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুর্গম এলাকায় বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। তবে বিমানে থাকা ১৫ আরোহীর কেউই প্রাণে বাঁচেননি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলটি পাহাড়ি এবং সশস্ত্র গেরিলাদের প্রভাবাধীন হওয়ায় উদ্ধার ও তল্লাশি কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে। দুর্ঘটনাকবলিত বিমানটি ‘বিচক্রাফ্ট ১৯০০’ মডেলের টুইন-প্রপেলার উড়োজাহাজ ছিল।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

