AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১০:২৫ এএম, ১৯ জানুয়ারি, ২০২৬

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত বছরের অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় গাজার বিভিন্ন এলাকায় ড্রোন, বিমান ও আর্টিলারি হামলায় বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের দক্ষিণাঞ্চল জেইতুন এলাকায় ড্রোন হামলায় কয়েকজন বেসামরিক আহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় এক শিশু ও আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।

গাজার পূর্বাঞ্চলীয় আল-আহলি আরব হাসপাতালে কর্মরত চিকিৎসকরা জানিয়েছেন, নেতজারিম এলাকায় তিনজন ফিলিস্তিনি আহত হয়েছেন। খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে আরও দুজনের চিকিৎসা চলছে। মধ্য গাজার দেইর আল-বালাহতে আল-আকসা শহীদ হাসপাতালে এক যুবক মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় ভর্তি আছেন।

ইসরায়েলি হামলা শুধু স্থল থেকে নয়, বরং বিমান, হেলিকপ্টার ও নৌবাহিনী ব্যবহারের মাধ্যমে পরিচালিত হয়েছে। দক্ষিণের রাফাহ এলাকায় বিমান হামলা, উত্তরের জাবালিয়া ও গাজা শহরের তুফ্ফাহ এলাকায় আর্টিলারি গোলাবর্ষণ, এবং খান ইউনিস উপকূলে নৌবাহিনী গোলা ছোড়ার খবর পাওয়া গেছে।

এই হামলা এমন এক সময়ে ঘটেছে, যখন হামাস যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে গঠিত ১৫ সদস্যের ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটিকে স্বাগত জানিয়েছে। কমিটি গাজার দুই মিলিয়নের বেশি মানুষের জন্য জনসেবা পরিচালনা করবে। তবে এ উদ্যোগের অর্থায়ন ও বাস্তবায়ন প্রক্রিয়া এখনও অনিশ্চিত।

ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে এ পর্যন্ত ৪৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১,২০০ জনের বেশি আহত হয়েছেন। ইসরায়েল এখনও খাদ্য, ওষুধ ও আশ্রয় সামগ্রী প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। শীতকালে প্রায় ২২ লাখ মানুষ অস্থায়ী আশ্রয়ে মানবেতর জীবনযাপন করছে।

ইসরায়েলি সামরিক সূত্র বলেছে, গাজার দক্ষিণ, পূর্ব ও উত্তরের বড় অংশ এখনও তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান সংঘর্ষে এ পর্যন্ত ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭১ হাজারের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশু সংখ্যাধিক্য।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। পুনর্গঠন করতে প্রায় ৫০ বিলিয়ন ডলার প্রয়োজন হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!