AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
ভারতে লোকসভা নির্বাচন

উত্তরপ্রদেশে এগিয়ে বিরোধীরা, পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:২৭ পিএম, ৪ জুন, ২০২৪

উত্তরপ্রদেশে এগিয়ে বিরোধীরা, পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে (ভারতীয় সময় ৮টা) ভোট গণনা শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্র থেকে ভোটের ফল আসতে শুরু করেছে। প্রাথমিক ফল অনুযায়ী ইতিমধ্যে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমতাসীন জোট এনডিএ বিরোধী জোট ইন্ডিয়ার চেয়ে এগিয়ে রয়েছে। তবে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরপ্রদেশে বিরোধী জোট ইন্ডিয়া এগিয়ে এবং পশ্চিম বঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। খবর ইন্ডিয়া টুডের।

প্রাথমিক ফল অনুযায়ী, ক্ষমতাসীন এনডিএ জোট ২৮৯টি আসনে এগিয়ে রয়েছে। ২৭২টি আসন হলেই ভারতে সরকার গঠন করা যায়। অন্যদিকে বিরোধী দলগুলোর সমন্বয়ে গঠিত জোট ইন্ডিয়া ২২৩ এবং অন্যান্য প্রার্থীরা ৩১টি আসনে এগিয়ে রয়েছে।

উত্তরপ্রদেশ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবার সেখানে ক্ষমতাসীন এনডিএ জোট এবং বিরোধী দলের সমন্বয়ে গঠিত ইন্ডিয়া জোটের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। এই প্রদেশে ৮০টি আসনের মধ্যে ৪১টিতে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি ৩৭টি আসনে এগিয়ে রয়েছে।

এদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) এবং বিজেপির মধ্যে সমানে সমানে লড়াই হচ্ছে। এই রাজ্যের ৩৪টি আসনের মধ্যে ২২টিতে বিজেপি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ১৭টি আসনে এগিয়ে রয়েছে।

গত ১৬ মার্চ লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছিল ভারতের নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচন হয় ১৯ এপ্রিল। সেই থেকে ১ জুন পর্যন্ত মোট সাত দফায় ভারতের ৫৪৩ লোকসভার আসনে ভোট নেয়া হয়েছে। এবারের নির্বাচনে প্রায় ৬৫ কোটি ভারতীয় ভোটার ভোট দিয়েছেন।

এ নির্বাচনে ইতিহাস গড়ে তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদি ভারতের ক্ষমতায় আসতে চাইছেন। বেশ কয়েকটি ভোট ফেরত জরিপে আবারও মোদির সরকার গঠনের কথা বলা হলেও হাল না ছাড়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলের নেতারা।

 

একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা

Link copied!