AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হামে ২ মাসে প্রাণ গেল সাড়ে ৪৫০ জনের বেশি, মৃত্যু আরও ২ শিশুর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১৭ পিএম, ১৬ মে, ২০২৬

হামে ২ মাসে প্রাণ গেল সাড়ে ৪৫০ জনের বেশি, মৃত্যু আরও ২ শিশুর

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৪৫৩ শিশু প্রাণ হারিয়েছে।

শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪১ হাজার ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই সময়ে মোট ৭ হাজার ৫২৪ জনের হাম শনাক্ত হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৩৬ হাজার ৬৪৫ জন ছাড়পত্র পেয়েছেন।

 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!