AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:১৬ পিএম, ২২ মে, ২০২৬

হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১৫ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (২২ মে) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট ৫ জন এবং বরিশাল,রাজশাহী ও রংপুর, চট্টগ্রাম বিভাগে ১ জন করে মোট  ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১ জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৬১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৬০ হাজার ৫৪০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৩২৯ জনের শরীরে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ হাজার ৫১১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৪৩ হাজার ৪১১ জন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!