AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়ালো


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৫৯ পিএম, ৩ জুন, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়ালো

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার (৩ জুন) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই সাতজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম এবং হাম-সদৃশ উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ৬০১ জনে পৌঁছেছে।

তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৫১১ জন এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে প্রাণ হারিয়েছেন আরও ৯০ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ১৯১ জনে।

একই সময়ে আরও ১ হাজার ২১০ শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭৪ হাজার ৫৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতালভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১৫৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ হাজার ৯৪২ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা প্রদান, আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!