AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হামের রোগীদের সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৩১ পিএম, ২৩ মে, ২০২৬

হামের রোগীদের সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

হাম আক্রান্ত রোগীদের চিকিৎসা ও জরুরি স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, যেসব হাসপাতালে হাম আক্রান্ত শিশু ভর্তি রয়েছে, সেখানে ঈদের ছুটির সময়ও চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “হামের রোগী ও জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত কোনো চিকিৎসক বা নার্সকে ছুটি দেওয়া হবে না। সবাইকে দায়িত্বে থাকতে হবে।”

টিকাদান নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, টিকা গ্রহণ করলেও শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায় না যে কেউ আক্রান্ত হবে না। তবে টিকা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঈদের ছুটিতে শিশুদের নিয়ে অতিরিক্ত ভিড়পূর্ণ স্থানে না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ, হাঁচি-কাশি কিংবা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমেও এটি ছড়াতে পারে।

তিনি আরও বলেন, ঈদের সময় বাস, ট্রেন ও বিভিন্ন স্থানে মানুষের মেলামেশা বেড়ে যায়। ফলে আক্রান্তদের সংস্পর্শে এলে সুস্থ শিশুরাও ঝুঁকিতে পড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!