AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৬ নবজাতক মৃত্যু: পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা আজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৩ এএম, ৩ জুন, ২০২৬

৬ নবজাতক মৃত্যু: পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা আজ

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে প্রসব-পরবর্তী ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ বুধবার (৩ জুন) জমা দেওয়ার কথা রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর-দুই পক্ষ থেকেই পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল জানান, তদন্ত কার্যক্রম কীভাবে এগোচ্ছে সে বিষয়ে অ্যাটর্নি জেনারেলকে অবহিত করা হয়েছে এবং তার আইনগত পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, তদন্তকে আরও নির্ভুল ও বাস্তবসম্মত করতে ভুক্তভোগী মায়েদের বক্তব্য নেওয়া হবে। ঈদের ছুটির কারণে কিছুটা দেরি হলেও কমিটির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, তদন্তে কারও গাফিলতি বা দায় প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন আইনের ফাঁকফোকর ব্যবহার করে দায় এড়াতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকা হচ্ছে।

তিনি আরও জানান, তদন্ত কমিটিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকেও যুক্ত করা হয়েছে। উভয় কমিটির প্রতিবেদন তিন দিনের মধ্যেই জমা দেওয়ার নির্দেশ রয়েছে।

এ ঘটনায় দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!