AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আগামী মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০৭ পিএম, ৩০ এপ্রিল, ২০২৬

আগামী মাসের মধ্যেই দেশে হাম নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশে চলমান হাম পরিস্থিতি আগামী মে মাসের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, এ লক্ষ্যে সারাদেশে শিশুদের দ্রুত টিকার আওতায় আনার কার্যক্রম জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৬১ শতাংশ শিশুকে টিকাদান সম্পন্ন হয়েছে এবং কিছু এলাকায় শতভাগ কভারেজ অর্জিত হয়েছে। যেসব উপজেলায় আগে টিকাদান শুরু হয়েছে, সেসব স্থানে বর্তমানে নতুন রোগী পাওয়া যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, নির্ধারিত সময়ের আগেই টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। ৫ মে দেশব্যাপী কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তা এগিয়ে এনে ২০ এপ্রিল থেকেই শুরু করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গত কয়েক বছরে নিয়মিত টিকাদান কার্যক্রমে ঘাটতি থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আন্তর্জাতিক সহযোগীদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, আগাম প্রস্তুতি হিসেবে চিকিৎসা ও প্রতিরোধ—দুই ক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে অস্থায়ী চিকিৎসা সুবিধা চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনকে কার্যকর ভূমিকা রাখতে বলা হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, রোগ প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!