ফিফা ফুটবল বিশ্বকাপ আর কলম্বিয়ান পপতারকা শাকিরা যেন বহুদিনের সঙ্গী।
২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ থেকে শুরু করে প্রতিটি আসরেই তার জনপ্রিয় গানগুলো বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বসিত করেছে। এবারও বিশ্বকাপের ফাইনালে থাকছে তার বিশেষ সঙ্গীত পরিবেশনা।
ফাইনালের আগে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেছেন ৪৯ বছর বয়সী এই গায়িকা। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি মেসির নিষ্ঠা, শৃঙ্খলা ও অবিচল মানসিকতার প্রশংসা করেন।
শাকিরা লেখেন, “লিওনেল মেসি যা করছেন, তা সত্যিই বিস্ময়কর। তিনি এমন একজন মানুষ, যিনি কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অদম্য মানসিকতার মাধ্যমে সময় এবং প্রতিকূলতাকে জয় করে চলেছেন। তার যাত্রা প্রমাণ করে, একজন মানুষের পরিচয় কখনোই শুধু বয়স বা অন্যের মন্তব্য দিয়ে নির্ধারিত হয় না।”
৩৯ বছর বয়সেও মেসি মাঠে দারুণ ছন্দে রয়েছেন এবং আরেকটি বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি অবস্থান করছেন। এই সাফল্যের পেছনে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর অবদানের কথাও উল্লেখ করেছেন শাকিরা।
তিনি বলেন, “আমি বিশ্বাস করি, আন্তোনেলা রোকুজ্জোর মতো একজন সঙ্গী পাশে থাকলে নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করার শক্তি ও অনুপ্রেরণা পাওয়া যায়।”
শাকিরার এই মন্তব্য আন্তোনেলা রোকুজ্জো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভালোবাসা ও আবেগ প্রকাশকারী ইমোজি দিয়ে শেয়ার করেছেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

